Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ১১:১৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
১৮ May ২০২৬ Monday ১০:০০:০৪ PM
Print this E-mail this

বরিশালে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার


নগর প্রতিনিধি:

বরিশাল মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

(১৭ মে) ২০২৬ তারিখে নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ এনায়েতুর রহমান (৪৯), মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ আতিকুর রহমান টুটুল (৩০), ছাত্রলীগের কর্মী মোঃ আল আমিন (২২) ও মোঃ হৃদয় (১৯), বিসিসি ০৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ কালাম খান (৫৫), সিটি মার্কেট পাইকারী কাঁচা বাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ দেলোয়ার হোসেন (৬৫), শ্রমিকলীগের সদস্য মোঃ বাবুল বেপারী (৫৫), জাগুয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিব ফরাজী (৬৪), ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলফাজ হাসান সিয়াম (৩০) এবং ১০নং ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরী সদস্য মোঃ নাঈম (২৩)।
অভিযানে কোতোয়ালি মডেল থানার একাধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন এসআই গোলাম মোঃ নাসিম হোসেন, এসআই মোঃ নাহিদুল ইসলাম, এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই মোঃ আঃ কুদ্দুস মোল্লা, এসআই মোঃ সেলিম সরদার, এসআই মোঃ আঃ মান্নান, এসআই মোঃ মাহাফুজুর হাসান, এএসআই রবি আহসান, এসআই মোঃ সাহিনুল ইসলাম এবং এএসআই মোঃ আব্দুল্লাহ আল জোবায়েরসহ অন্যান্য অফিসার ও ফোর্স।

বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০ জনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com