![]() বরিশালে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
১৮ May ২০২৬ Monday ১০:০০:০৪ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। (১৭ মে) ২০২৬ তারিখে নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আটককৃতদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ এনায়েতুর রহমান (৪৯), মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ আতিকুর রহমান টুটুল (৩০), ছাত্রলীগের কর্মী মোঃ আল আমিন (২২) ও মোঃ হৃদয় (১৯), বিসিসি ০৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ কালাম খান (৫৫), সিটি মার্কেট পাইকারী কাঁচা বাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ দেলোয়ার হোসেন (৬৫), শ্রমিকলীগের সদস্য মোঃ বাবুল বেপারী (৫৫), জাগুয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিব ফরাজী (৬৪), ২৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলফাজ হাসান সিয়াম (৩০) এবং ১০নং ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরী সদস্য মোঃ নাঈম (২৩)। বরিশাল কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০ জনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।” সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

