Home » পটুয়াখালী » বাউফল » নিজস্ব জমিতে ভবন তুলতে গিয়ে বিপাকে মুসল্লিরা
১৮ May ২০২৬ Monday ৮:১১:১২ PM
নিজস্ব জমিতে ভবন তুলতে গিয়ে বিপাকে মুসল্লিরা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা উপজেলার কনকদিয়া ইউনিয়নের মধ্য পশ্চিম কনকদিয়া চুনারপোল জামে মসজিদের নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, চুনারপোল বাজার এলাকায় প্রায় ৩৫টি ছোট-বড় দোকান রয়েছে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ১৯৯৩ সালে সরকারি খাস জমিতে একটি টিনশেড মসজিদ নির্মাণ করা হয়। পরবর্তীতে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, ২০০৪ সালে বাজারের মধ্যে প্রায় ১২ শতাংশ জমি মসজিদের নামে দান করা হয়। পরে ওই জমিতেই পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন মুসল্লিরা। ইতোমধ্যে ভবনের নিচতলার বিম পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় মুসল্লি মো. আবুল হোসেন (৭০), মো. আব্বাস উদ্দিন (৫৫), মো. জাহাঙ্গীর হোসেন (৫২) ও মো. সেলিম হাওলাদার (৭০) অভিযোগ করে বলেন, মসজিদের দাগসংলগ্ন দশমিক ৬২ শতাংশ জমির মালিক শাহ আলম হাওলাদার তাঁর জমি মসজিদের দক্ষিণ পাশে থাকা সত্ত্বেও সেটি উত্তর পাশের পথের মধ্যে দিতে হবে বলে দাবি করছেন। এ দাবি মেনে নিলে মসজিদের মূল ভবন নির্মাণ করা সম্ভব হবে না। তাঁরা জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে এবং রোয়েদাদও করা হয়েছে। কিন্তু ভবনের নিচতলার বিম নির্মাণের পর আবারও বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দা মোছা. ছবি তারা বেগম (৩৫) বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে মসজিদের নির্মাণকাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। একটি পরিবার ছাড়া পুরো বাজার এলাকার মানুষ মসজিদের নিজস্ব জমিতে ভবন নির্মাণের পক্ষে।” তবে অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর দুই ছেলে মো. মামুন (৩৫) ও মো. রাসেল (৩২) বলেন, “আমাদের জমি উত্তর পাশেই দিতে হবে। এ বিষয়ে আমরা আমাদের অবস্থানে অনড়।” এ বিষয়ে সালেহ আহমেদ বলেন, “মসজিদ সবার। খাসজমি ছেড়ে মসজিদের নিজস্ব জমিতে ভবন নির্মাণের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এ ধরনের ধর্মীয় স্থাপনার কাজে বাধা দেওয়া ঠিক নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা