![]() মেঘনার জোয়ারে প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল, পানিবন্দি শতাধিক পরিবার
১৮ May ২০২৬ Monday ৬:৪০:২০ PM
মনপুরা ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীর অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। রোববার (১৭ মে) মেঘনা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব এলাকা প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অমাবস্যার প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের বাইরের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে।বাঁধের ভেতরের জনপদ এখনো নিরাপদ রয়েছে। জানা গেছে, মনপুরা উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নতুন বেড়িবাঁধের বাইরের অংশে থাকা ৬৫ কলোনিসহ আরও বেশ কয়েকটি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা তলিয়ে গেছে। ফলে কলোনির পরিবারগুলো পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।তাদের অভিযোগ, স্থায়ী বাঁধ না থাকায় প্রতিবছরই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভোলা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশফাউদ দৌল্লা বলেন, অমাবস্যার কারণে পানি বৃদ্ধি পেয়ে বাঁধের বাইরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

