Home » ভোলা » মনপুরা » মেঘনার জোয়ারে প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল, পানিবন্দি শতাধিক পরিবার
১৮ May ২০২৬ Monday ৬:৪০:২০ PM
মেঘনার জোয়ারে প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল, পানিবন্দি শতাধিক পরিবার
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীর অতি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার।
রোববার (১৭ মে) মেঘনা নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এসব এলাকা প্লাবিত হয়।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অমাবস্যার প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের বাইরের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে।বাঁধের ভেতরের জনপদ এখনো নিরাপদ রয়েছে।
জানা গেছে, মনপুরা উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের নতুন বেড়িবাঁধের বাইরের অংশে থাকা ৬৫ কলোনিসহ আরও বেশ কয়েকটি ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানান, পানিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা তলিয়ে গেছে। ফলে কলোনির পরিবারগুলো পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে।তাদের অভিযোগ, স্থায়ী বাঁধ না থাকায় প্রতিবছরই এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভোলা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আশফাউদ দৌল্লা বলেন, অমাবস্যার কারণে পানি বৃদ্ধি পেয়ে বাঁধের বাইরের কিছু এলাকা প্লাবিত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়