Current Bangladesh Time
Saturday August ২৯, ২০২৬ ৬:৫২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ২ কোটি টাকার চোরাই সুপারিসহ আটক ৬
১৮ May ২০২৬ Monday ৬:৫৪:১৫ PM
Print this E-mail this

পটুয়াখালীতে ২ কোটি টাকার চোরাই সুপারিসহ আটক ৬


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ছয়জন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় সুপারি পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাকও জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।


কোস্টগার্ড জানায়, গত শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক সদর থানাধীন হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহভাজন চারটি ট্রাকে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় অবৈধভাবে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সুপারির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা।


ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুপারি ও ট্রাকসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত সুপারি, ট্রাক এবং আটক ব্যক্তিদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধ চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে কোস্টগার্ডের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com