Current Bangladesh Time
Monday August ২৪, ২০২৬ ৭:৩৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » হিজলা » চাঁদা না পেয়ে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, মুলাদীতে জেলেদের বিক্ষোভ
২০ May ২০২৬ Wednesday ৫:৪৩:১৬ PM
Print this E-mail this

চাঁদা না পেয়ে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, মুলাদীতে জেলেদের বিক্ষোভ


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে চাঁদা না পেয়ে জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হিজলা নৌ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় বিক্ষুব্ধ জেলেরা নৌ পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন।

অভিযোগ রয়েছে, গত সোমবার (১৮ মে) বিকেলে হিজলা নৌ পুলিশ সদস্যরা মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জেলে নৌকা ডুবিয়ে দেন। এতে নৌকায় থাকা জেলে তারেক পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপর জেলে ছাব্বির সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ভেদুরিয়া গ্রামের বাসিন্দা বাবুল হাওলাদার অভিযোগ করেন, হিজলা নৌ পুলিশ সপ্তাহে তিন থেকে চার দিন জয়ন্তী নদীর ভেদুরিয়া ও ব্যাপারীর হাট এলাকায় অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে টাকা আদায় করে। ১৮ মে বিকেলে তাঁর ছেলে ছাব্বির ও তারেক টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌ পুলিশ তাদের নৌকা ডুবিয়ে দেয়।

চরকালেখান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজিবর খান বলেন, ‘মুলাদী উপজেলার সীমানায় দায়িত্ব পালন করে নাজিরপুর নৌ পুলিশ। অথচ হিজলা নৌ পুলিশ সেখানে অবৈধভাবে অভিযান চালিয়ে বিভিন্ন জেলের কাছ থেকে টাকা নিয়েছে। তারা সজল হাওলাদারের কাছ থেকে ১৪ হাজার টাকা, নান্নু হাওলাদারের কাছ থেকে ২ হাজার টাকা, মামুন হোসেনের কাছ থেকে ৪ হাজার টাকা এবং সজল হোসেনের কাছ থেকে ১৪ হাজার টাকা নিয়েছে।’

নৌ পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জেলেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং এলাকায় বিক্ষোভ করেছেন বলেও জানান তিনি।

তবে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মণ্ডল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, মুলাদী উপজেলা এলাকায় অভিযানের এখতিয়ার হিজলা নৌ পুলিশের নেই। ১৮ মে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি থেকে কোনো ট্রলার অভিযানে যায়নি। জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়েও তিনি কিছু জানেন না। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com