![]() গলাচিপা ইউএনওর অভিযানে কোটি টাকার রেণু জব্দ
২০ May ২০২৬ Wednesday ৫:৪৯:৪০ PM
গলাচিপা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের বড় ধরনের অভিযানে আনুমানিক ৫০ লাখ পিস অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এ পোনার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। বুধবার (২০ মে) সকাল পৌনে ১১টার দিকে এ অভিযানে পরিচালনা করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শান্তি পাল মিল সংলগ্ন রেণু পোনার গদিতে অভিযান চালানো হয়। প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার ও কর্মচারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় গদিতে থাকা ড্রামগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ রেণু পোনা পাওয়া যায়। জব্দকৃত পোনাগুলো ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে পাশের রামনাবাদ নদীতে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের উপস্থিতিতে আবুজর মো. ইজাজুল হকের নির্দেশে ৪০ ড্রাম পোনা নদীতে অবমুক্ত করা হয়। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘আমরা শান্তি পাল মিল সংলগ্ন গদি থেকে রেণু পোনা জব্দ করেছি। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।’ অভিযানে পুলিশ সদস্য এবং মৎস্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে সহায়তা করেন। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে এলাকার সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

