পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের বড় ধরনের অভিযানে আনুমানিক ৫০ লাখ পিস অবৈধ গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এ পোনার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
বুধবার (২০ মে) সকাল পৌনে ১১টার দিকে এ অভিযানে পরিচালনা করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শান্তি পাল মিল সংলগ্ন রেণু পোনার গদিতে অভিযান চালানো হয়। প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়তদার ও কর্মচারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় গদিতে থাকা ড্রামগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ রেণু পোনা পাওয়া যায়।
একই সময়ে ওই এলাকায় অবৈধভাবে রেণু পোনা পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করা হয়। গদি এবং ট্রাক মিলিয়ে সর্বমোট ৪০ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়েছে। মৎস্য বিভাগ ও স্থানীয়দের মতে, জব্দকৃত এই ৫০ লাখ রেণু পোনার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
জব্দকৃত পোনাগুলো ধ্বংস না করে জাতীয় মৎস্য সম্পদ রক্ষার উদ্দেশ্যে তাৎক্ষণিকভাবে পাশের রামনাবাদ নদীতে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের উপস্থিতিতে আবুজর মো. ইজাজুল হকের নির্দেশে ৪০ ড্রাম পোনা নদীতে অবমুক্ত করা হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘আমরা শান্তি পাল মিল সংলগ্ন গদি থেকে রেণু পোনা জব্দ করেছি। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।’
অভিযানে পুলিশ সদস্য এবং মৎস্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে সহায়তা করেন। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপে এলাকার সচেতন নাগরিকরা সন্তোষ প্রকাশ করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল