পটুয়াখালীর বাউফলের আলোচিত উপ-খাদ্য পরিদর্শক মো. অলিউল্লাহ (৪৪) এবার সাইবার সুরক্ষা আইনের মামলায় কারাগারে গেছেন। মঙ্গলবার পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের বিচারক ছিলেন নওরীন করিম। বাউফল থানা সুত্র আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। মো. অলিউল্লাহ বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা। তিনি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে কৃষকের তরমুজ লুট ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ২৬ মার্চ পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ওই ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। থানা ও আদালত সূত্রে জানা গেছে, আবু সাঈদ ইছা ওরফে শরীফ তালুকদার নামের এক ব্যক্তি তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য, গালাগাল ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ এনে গত ১৪ মে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের আবেদন করেন। ট্রাইব্যুনালের বিচারক শারমিন জাহান অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজুর নির্দেশ দেন এবং তদন্তের দায়িত্ব বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দেন। পরে আদালতের নির্দেশে বাউফল থানা সাইবার সুরক্ষা আইনের ১৭, ২৫ ও ৩০ ধারায় মামলা রুজু করে। মামলাটির নম্বর ৩৫। বাদী পক্ষের আইনজীবী মো. হারুন অর রশিদ বলেন, অলিউল্লাহ আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কৃষ্ণ কান্ত কর্মকার বাউফল সংবাদদাতা পটুয়াখালী ০১৭১২৬১৮২৯৩ ২০-০৫-২৬
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল