Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৩:৫৭ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ভিজিএফের চাল বিতরণ, সহায়তা পেল ১০হাজার ২২০পরিবার
২০ May ২০২৬ Wednesday ৬:৪৭:৫৮ PM
Print this E-mail this

কাউখালীতে ভিজিএফের চাল বিতরণ, সহায়তা পেল ১০হাজার ২২০পরিবার


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা
আসন্ন পবিত্র পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে সরকারের পক্ষ থেকে ১০ হাজার ২২০ পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। মানবিক সাহায্য কর্মসূচির আওতায় ওই চাল বিতরণ করা হচ্ছে।


বুধবার (২০মে ) সকালে কাউখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায়দের হাতে ভিজিএফের চাল তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মফিজুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো:আজম আলী খান, সচিব আশুতোষ বড়ালসহ ইউপি সদস্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.মফিজুর রহমান বলেন, উপজেলার ৫টি ইউনিয়নের ১০হাজার ২২০টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হবে। এর মধ্য সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১৫৯৪ আমরাজুড়ি ইউনিয়নে ১২৪২ কাউখালী সদর ইউনিয়নে ৩৭৫৫ চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নে ১৯৫৮ শিয়ালকাঠি ইউনিয়নে ১৬৭১ কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com