Current Bangladesh Time
Tuesday August ২৫, ২০২৬ ১২:২৩ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই
২১ May ২০২৬ Thursday ১:৪৬:০৫ PM
Print this E-mail this

দৌলতখানে চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে একটি পরিবারে চুলার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২০ মে) দুপুরের দিকে  উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনাজ উদ্দিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. রত্তন মাঝি  জানান, তার স্ত্রী রান্নার সময় অসাবধানতাবশত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম জানান, ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়েছেন।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com