" />
AmaderBarisal.com Logo

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর ০৩টি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ কীট, টেস্ট রিপোর্টে ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি ও যথাযথ সনদ না থাকার অপরাধে জরিমানা।


আমাদেরবরিশাল.কম

২১ May ২০২৬ Thursday ৮:৫৩:৩০ PM

সংবাদ বিজ্ঞপ্তি:

আজ ১১:৩০-১৪:০০ ঘটিকা পর্যন্ত বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এর নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ কীট, টেস্ট রিপোর্টে ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি ও যথাযথ সনদ না থাকার অপরাধে যৌথ অভিযান চালিয়ে ০৩ টি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়কৃত প্রতিষ্ঠানের তথ্যাদি-
ক. দি হিউম্যান কেয়ার মেডিকেল সার্ভিসেস
স্বত্বাধিকারী মো: ফয়সাল মাহমুদ
জরিমানা ৭,০০০ টাকা।
খ. মেট্রো ডায়াগনস্টিক সেন্টার।
স্বত্বাধিকারী: জহরলাল সরকার।
জরিমানা ২০,০০০ টাকা।
গ. সাউথ এভার কেয়ার মেডিকেল সার্ভিসেস।
স্বত্বাধিকারী: বিভাস চন্দ্র ব্যাপারী
জরিমানা ১০,০০০ টাকা।

মোট = ৩৭ হাজার টাকা

গোয়েন্দা সদস্যরা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হয় যে, প্রতিষ্ঠান গুলো মেয়াদ উত্তীর্ণ কীট, টেস্ট রিপোর্টে ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি ও যথাযথ সনদ ছাড়াই ভোক্তাদের নিম্নমানের সেবা প্রদান করে আসছিলো।

অত:পর উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তাদের অবগত করলে আজ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ও বরিশাল মেট্রোপলিটন এর রিজার্ভ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।