![]() পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
২২ May ২০২৬ Friday ৭:৫৫:১৭ AM
![]() বাবুগঞ্জ প্রতিনিধিঃ প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে বাহিনীর ভাতাভোগী ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, ইউনিয়ন/ উপজেলা আনসার কমান্ডার এবং হিল ভিডিপি সদস্য/ সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় উপজেলার সকল ভাতাভোগী সদস্য/সদস্যার মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, সুজি, নুডুলস, দুই প্রকার সেমাই, গুঁড়া দুধ এবং বাহিনীর লোগোসংবলিত ব্যাগ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এসব সদস্য/সদস্যা স্থানীয় পর্যায়ের দেশের জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগকালীন উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই নিরলস অবদানের স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদ উপহার বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের সদস্যদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে ভাতাভোগী সদস্য/সদস্যাগণ মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

