Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ২:৩১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
২২ May ২০২৬ Friday ৭:৫৫:১৭ AM
Print this E-mail this

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


বাবুগঞ্জ প্রতিনিধিঃ প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে বাহিনীর ভাতাভোগী ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, ইউনিয়ন/ উপজেলা আনসার কমান্ডার এবং হিল ভিডিপি সদস্য/ সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় উপজেলার সকল ভাতাভোগী সদস্য/সদস্যার মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, সুজি, নুডুলস, দুই প্রকার সেমাই, গুঁড়া দুধ এবং বাহিনীর লোগোসংবলিত ব্যাগ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এসব সদস্য/সদস্যা স্থানীয় পর্যায়ের দেশের জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগকালীন উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাদের এই নিরলস অবদানের স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদ উপহার বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের সদস্যদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে ভাতাভোগী সদস্য/সদস্যাগণ মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com