![]() মায়ের সঙ্গে নানাবাড়িতে এসে আর ফেরা হলো না শিশুর
২২ May ২০২৬ Friday ৩:১৪:২৪ PM
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ![]() নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের ইউনুস হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুটির বয়স দেড় বছর বলে জানা গেছে। কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা যখন কাজে ব্যস্ত ছিল সেসময় পুকুরে চলে যায় শিশুটি।এক পর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।বিশেষ করে নানা ইউনুস হাজি নাতির মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা জানান, ছোট শিশুদের প্রতি সব সময় নজরদারি রাখা জরুরি। সামান্য অসতর্কতায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

