Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ২:৩০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » মায়ের সঙ্গে নানাবাড়িতে এসে আর ফেরা হলো না শিশুর
২২ May ২০২৬ Friday ৩:১৪:২৪ PM
Print this E-mail this

মায়ের সঙ্গে নানাবাড়িতে এসে আর ফেরা হলো না শিশুর


বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের ইউনুস হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুটির বয়স দেড় বছর বলে জানা গেছে। কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা যখন কাজে ব্যস্ত ছিল সেসময় পুকুরে চলে যায় শিশুটি।এক পর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।বিশেষ করে নানা ইউনুস হাজি নাতির মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, ছোট শিশুদের প্রতি সব সময় নজরদারি রাখা জরুরি। সামান্য অসতর্কতায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com