Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ২:০৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » জামায়াত নেতা জাকিরের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা ও সম্পাদককে হুমকি
২৩ May ২০২৬ Saturday ১২:২৫:৫৯ AM
Print this E-mail this

জামায়াত নেতা জাকিরের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা ও সম্পাদককে হুমকি


নিজস্ব প্রতিনিধি:

দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈনকে হুমকি এবং একই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক বিপ্লবী বাংলাদেশের বিশেষ প্রতিবেদক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে বরিশালের কাউনিয়া সাবান ফ্যাক্টরি ( ৭ নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ উপজেলার ১ নং চরামদ্দী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের নেতা অ্যাড. জাকির হোসেন তার সহযোগীদের নিয়ে এ হামলা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় স্থানীয় একটি দোকানে খাবার আনতে গেলে অ্যাড. জাকির হোসেন তার গলায় থাকা গামছা ধরে টানতে টানতে বাসার গলির সামনে নিয়ে যান। সেখানে তাকে একের পর এক থাপ্পড় ও ঘুষি মারা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার পর আহত সাংবাদিক ইমন খন্দকার হৃদয়কে বরিশাল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়।
এমন হামলা কেন করা হয়েছে-এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে দৈনিক আজকের সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈনকেও মারধরের হুমকি প্রদান করে জাকির হোসেন।

এ বিষয়ে সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন,“ আমি দোকানে নাস্তা আনতে গেলে জাকির হোসেন হঠাৎ তেড়ে এসে আমার গলার গামছা ধরে টেনে নিয়ে যায়। এরপর বলে-‘আর নিউজ করবি?’ ‘আমি কোথায় জমি দখল করছি?’ তারপর আমাকে মারধর শুরু করে। এর আগেও বাসায় এসে হুমকি দিয়েছে। আজ হামলার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিয়েছে। আমি তার বিরুদ্ধে শুধু পত্রিকায় বক্তব্য দিয়েছি। এটাই আমার অপরাধ। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তার এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড সাংবাদিকতার কণ্ঠরোধ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। সাংবাদিকদের উপর অহরহ এমন ঘটনা চলমান অথচ রাষ্ট্র কোন বিচার করছে না।”

এ বিষয়ে দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈন বলেন, “আমার প্রতিষ্ঠানের একজন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার বিষয়ে জিজ্ঞেস করলে আমাকেও হুমকি দেওয়া হয়। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. খালিদ সাইফুল্লাহ বলেন, “সাংবাদিকরা সংবাদ প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সংবাদ প্রকাশের জেরে হামলা ও হুমকি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, “এ ঘটনায় থানায় আগেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত অ্যাড. জাকির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে বরিশাল জেলা জামায়াতের আমীর মো. আব্দুল জব্বারের বক্তব্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৮ মে (সোমবার) দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকায় “জামায়াত নেতা জাকিরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ করা হয়।

জানা যায়, প্রতিবেদন প্রকাশের পর থেকেই সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়কে হাত-পা ভেঙে জেলে পাঠানোর হুমকিসহ মামলা ভীতি প্রদান করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করা রয়েছে বলে জানা যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com