Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৫:০৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
২৩ May ২০২৬ Saturday ১২:০৭:২০ AM
Print this E-mail this

পটুয়াখালীতে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী শহরে পুকুরে ডুবে লামিয়া আক্তার (১০) ও মোসা. সেফা মনি (১১) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে শহরের টাউন কালিকাপুর এলাকার উকিল বাড়ি সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার ওই এলাকার জাকির হোসেনের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে সেফা মনি আবু সুফিয়ানের মেয়ে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু পুকুরপাড়ে খেলাধুলা করছিল। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও আশপাশের পরিবেশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি জেনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com