Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ২:০৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে আ. লীগের গোপন বৈঠক থেকে আটক ১০
২২ May ২০২৬ Friday ৬:১৬:২৭ PM
Print this E-mail this

বরিশালে আ. লীগের গোপন বৈঠক থেকে আটক ১০


নগর প্রতিনিধি:

বরিশালে সরকার বিরোধী গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অভিযানের সময় পালিয়ে গেছে প্রায় আরও ৪০-৫০ জন কর্মী।

শুক্রবার (২২ মে) ভোরে নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইমন ভূইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেছেন, সরকার বিরোধী ও নাশকতা পরিচালনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধু মিয়ার পুল এলাকায় জড়ো হয়ে গোপন বৈঠক করছিলো।খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ১০ জনকে গ্রেপ্তার করা হলেও ৪০-৫০ জনের মতো পালিয়ে গেছে।

গ্রেপ্তারদের কাছ থেকে একটি রাম দা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে, বিচারক গ্রেপ্তারদের জেলহাজতে পাঠানো হয়েছে।পলাতকদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এ পুলিশ কর্মকর্তা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com