Home » বরিশাল » বাবুগঞ্জ » তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি : জয়নুল আবেদিন
২২ May ২০২৬ Friday ৯:৩৯:২১ PM
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি : জয়নুল আবেদিন
নিজস্ব প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য (এমপি) জয়নুল আবেদিন বলেছেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি।সংগঠনকে আরো গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।’
শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী রবি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, বরিশাল জেলা মহিলা দল নেত্রী রেশমা রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন হিমেলসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।পাশাপাশি জনগণের পাশে থেকে গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ