![]() বরিশালে আ. লীগের গোপন বৈঠক থেকে আটক ১০
২২ May ২০২৬ Friday ৬:১৬:২৭ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে সরকার বিরোধী গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে অভিযানের সময় পালিয়ে গেছে প্রায় আরও ৪০-৫০ জন কর্মী। শুক্রবার (২২ মে) ভোরে নগরীর ব্রজমোহন কলেজ সংলগ্ন মধু মিয়ার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ইমন ভূইঞা, রাতুল খান, জাকারিয়া মীর, আমিনুল ইসলাম ইমরান, মো. ইব্রাহীম, রিয়াদ খান, তানভীর ইসলাম, মো. রায়হান, মোরসালিন ও রবিউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেছেন, সরকার বিরোধী ও নাশকতা পরিচালনার জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মধু মিয়ার পুল এলাকায় জড়ো হয়ে গোপন বৈঠক করছিলো।খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ১০ জনকে গ্রেপ্তার করা হলেও ৪০-৫০ জনের মতো পালিয়ে গেছে। গ্রেপ্তারদের কাছ থেকে একটি রাম দা, আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে, বিচারক গ্রেপ্তারদের জেলহাজতে পাঠানো হয়েছে।পলাতকদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার এ পুলিশ কর্মকর্তা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

