![]() বাউফলে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ
২২ May ২০২৬ Friday ৫:২৯:০২ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মো. শামীম হোসাইন। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ফেসবুক পোস্টে শামীম হোসাইন লিখেন, ‘আমি মো. শামীম হোসাইন, বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম।’ তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, এ বিষয়ে জানতে চাইলে শামীম হোসাইন বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি। অফিসিয়ালি পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছি। এর বাইরে বিস্তারিত আর কিছু বলতে চাই না।’ তার এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমেই জানতে পেরেছি। এ বিষয়ে শামীম হোসাইন অফিশিয়ালি এখনো কিছু জানাননি। সবার ব্যক্তিস্বাধীনতা আছে। কেউ যদি পদত্যাগ করেন, তবে এখানে কিছু বলার নেই। তার জন্য শুভকামনা রইলো।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

