Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ২:৩০ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ
২২ May ২০২৬ Friday ৫:২৯:০২ PM
Print this E-mail this

বাউফলে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মো. শামীম হোসাইন।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে শামীম হোসাইন লিখেন, ‘আমি মো. শামীম হোসাইন, বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম।’

তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, এ বিষয়ে জানতে চাইলে শামীম হোসাইন বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি। অফিসিয়ালি পদত্যাগের জন্য প্রস্তুতি নিচ্ছি। এর বাইরে বিস্তারিত আর কিছু বলতে চাই না।’

তার এ ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, ‘বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমেই জানতে পেরেছি। এ বিষয়ে শামীম হোসাইন অফিশিয়ালি এখনো কিছু জানাননি। সবার ব্যক্তিস্বাধীনতা আছে। কেউ যদি পদত্যাগ করেন, তবে এখানে কিছু বলার নেই। তার জন্য শুভকামনা রইলো।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com