![]() সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
২৭ May ২০২৬ Wednesday ১২:০২:৪৩ PM
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা। বুধবার সকাল সাড়ে ৮টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. আল আমিন ঈদের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কোরবানির পশু জবাই করা হয়। নামাজ শেষে সৈয়দ আলম সান্তি জানান, আমরা দুইশ বছরের বেশি সময় ধরে চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। কারো অনুসরণ নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করি।আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

