Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১:০৩ PM
Barisal News
Latest News
Home » গলাচিপা » পটুয়াখালী » সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
২৭ May ২০২৬ Wednesday ১২:০২:৪৩ PM
Print this E-mail this

সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন


গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জাঁহাগিরিয়া শাহ সুফী মমতাজায়ী দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা। 

বুধবার সকাল সাড়ে ৮টায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের সোনা গাজী বাড়ির শাহ সুফী মমতাজায়ী জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. আল আমিন ঈদের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কোরবানির পশু জবাই করা হয়।

নামাজ শেষে সৈয়দ আলম সান্তি জানান, আমরা দুইশ বছরের বেশি সময় ধরে চাঁদ দেখে এই উৎসব পালন করে আসছি। কারো অনুসরণ নয় বরং বিশ্বের যেকোনো প্রান্তের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ ও ধর্মীয় আচার অনুষ্ঠান উদযাপন করি।আমাদের প্রধান দরবার চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফ এবং চন্দনাইশের জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ। তাদের নির্দেশ অনুসরণ করে আমরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com