![]() বানারীপাড়ায় কোরবানির আগের দিন দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা
২৭ May ২০২৬ Wednesday ৩:৪৩:৩৬ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আযহার আগের দিন দল থেকে বহিস্কারের দুঃসংবাদ পেলেন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদ। বুধবার (২৭মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মাওলানা আবু সাঈদকে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়। বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক-সদস্য সচিব ও স্থানীয় সংসদ সদস্য এস.সরফুদ্দিন আহমেদ সান্টুকে এর অনুলিপি দেওয়া হয়েছে। এদিকে তার এ বহিস্কারে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন বহিস্কারটা কোরবানির পরের দিনও করা যেতো। এ বহিস্কার যেন কোরবানির আগের দিন দলীয় পদ থেকে তাকে কোরবানি দেওয়া হলো। এ বিষয়ে উপজেলার লবণসাড়া হালিমা খাতুন আলিম মাদরাসার প্রভাষক বহিস্কৃত বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ বলেন, ন্যায়ের পক্ষে থাকায় ও মাদকবিরোধী অবস্থান নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলের নেতৃবৃন্দের অবস্থান জিরো টলারেন্স। মাওলা আবু সাঈদের অভিযোগ সঠিক নয় মূলত , দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বার বার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

