![]() মেহেন্দীগঞ্জে কালাবদর নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
৪ June ২০২৬ Thursday ২:৩৩:১৪ PM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মেহেন্দীগঞ্জে পা পিছলে কালাবদর নদীতে পড়ে নিখোঁজ কিশোর রানা হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীতে ডুবে যাওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পরে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। রানা হাওলাদার (১৭) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে একটি বিয়ের দাওয়াত শেষে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল রানা। পরে কালীগঞ্জ নৌ পুলিশ, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে রানা হাওলাদারের মরদেহ বলে শনাক্ত করা হয়। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

