Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ২:১৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দীগঞ্জে কালাবদর নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
৪ June ২০২৬ Thursday ২:৩৩:১৪ PM
Print this E-mail this

মেহেন্দীগঞ্জে কালাবদর নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দীগঞ্জে পা পিছলে কালাবদর নদীতে পড়ে নিখোঁজ কিশোর রানা হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীতে ডুবে যাওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পরে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা। 

রানা হাওলাদার (১৭) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে একটি বিয়ের দাওয়াত শেষে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল রানা। পরে কালীগঞ্জ নৌ পুলিশ, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। 

কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে রানা হাওলাদারের মরদেহ বলে শনাক্ত করা হয়। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com