![]() চরফ্যাশনে তীব্র গরমে কাদাজলে নেমে আটকে গেল, উদ্ধার করল ফায়ার সার্ভিস
৫ June ২০২৬ Friday ৩:১৮:২৮ PM
চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি: ![]() চরফ্যাশনে তীব্র গরমে স্বস্তির আশায় কাদাজলে নেমে আটকে গেল জুয়েল নামে এক যুবক। অবশেষে মৃতপ্রায় অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার রাত ৯টায় ওই যুবক সুস্থ আছেন বলে জানা যায়। উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের কুলছুমবাগ গ্রামে এ ঘটনা ঘটে। গরমে দিশেহারা হয়ে জুয়েল (৩০) পুকুরের মাটির গর্তে নেমে পড়েন। গায়ে কাদার ঠাণ্ডা অনুভব করছিলেন। একপর্যায়ে তিনি কাদায় আটকে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে উঠাতে না পেরে ফায়ার সার্ভিস অফিসে খবর পাঠান। চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত উদ্ধার করেন। চরফ্যাশন ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টার পর জুয়েলকে জীবিত উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি সুস্থ আছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

