Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ১০:৪৯ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » চরফ্যাশনে তীব্র গরমে কাদাজলে নেমে আটকে গেল, উদ্ধার করল ফায়ার সার্ভিস
৫ June ২০২৬ Friday ৩:১৮:২৮ PM
Print this E-mail this

চরফ্যাশনে তীব্র গরমে কাদাজলে নেমে আটকে গেল, উদ্ধার করল ফায়ার সার্ভিস


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

bhola-news-map ভোলা সংবাদ মানচিত্র

চরফ্যাশনে তীব্র গরমে স্বস্তির আশায় কাদাজলে নেমে আটকে গেল জুয়েল নামে এক যুবক। অবশেষে মৃতপ্রায় অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার রাত ৯টায় ওই যুবক সুস্থ আছেন বলে জানা যায়।

উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের কুলছুমবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

গরমে দিশেহারা হয়ে জুয়েল (৩০) পুকুরের মাটির গর্তে নেমে পড়েন। গায়ে কাদার ঠাণ্ডা অনুভব করছিলেন। একপর্যায়ে তিনি কাদায় আটকে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে উঠাতে না পেরে ফায়ার সার্ভিস অফিসে খবর পাঠান। চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত উদ্ধার করেন।

চরফ্যাশন ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ফায়ার সার্ভিস কর্মীরা অনেক চেষ্টার পর জুয়েলকে জীবিত উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। তিনি সুস্থ আছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com