![]() খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক বরিশালে গ্রেফতার
৫ June ২০২৬ Friday ৪:৫৫:০৪ PM
নগর প্রতিনিধি: ![]() খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত শাশুড়ি ও দুই শিশু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিক হাওলাদারকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় র্যাব-৬ ও র্যাব-৮ এর যৌথ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। পরে তাকে খুলনায় এনে সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রফিক হাওলাদারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত চলছে এবং গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। রফিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনা উদঘাটনের চেষ্টা চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

