Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ২:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক বরিশালে গ্রেফতার
৫ June ২০২৬ Friday ৪:৫৫:০৪ PM
Print this E-mail this

খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক বরিশালে গ্রেফতার


নগর প্রতিনিধি:

খুলনার সোনাডাঙ্গা থানার আলোচিত শাশুড়ি ও দুই শিশু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিক হাওলাদারকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কোতোয়ালি থানার কাশিপুর এলাকায় র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। পরে তাকে খুলনায় এনে সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।


র‌্যাব ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে ২৯ মে রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে যেকোনো সময়। তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে প্রথমে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে নানী বেবি ও দুই শিশু—১২ বছর বয়সী শামীম এবং ৭ বছর বয়সী মোস্তাকিমকে অচেতন করা হয়। এরপর ঘরের ভেতরে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়; একটি মরদেহ ঘরের ভেতর থেকে এবং আরেকটি মরদেহ ট্রাংকের ভেতর থেকে উদ্ধার করে পুলিশ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রফিক হাওলাদারকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত চলছে এবং গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।  রফিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও পরিকল্পনা উদঘাটনের চেষ্টা চলছে।

 
গত ২৯ মে সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকার দারুন আমার মহল্লার একটি ভাড়া বাসা থেকে নানী বেবি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুদের বাবা মাসুম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শিশুদের মা মেরির দ্বিতীয় স্বামী রফিক হাওলাদারকে প্রধান আসামি করা হয়।


ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com