পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, প্রাণ গেছে ৬ গরুর
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় আলমগীর সরদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে ছয়টি গরুর।
শুক্রবার (৫ জুন) জুমার পর গলাচিপা উপজেলার পশ্চিম চরকাজল গ্রামে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ আদায়ের উদ্দেশে আলমগীর সরদার বাড়ি থেকে বের হন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির পাশে থাকা গরু আনতে যান।গরু নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হলে মাঠে গরুগুলোকে এক স্থানে জড়ো অবস্থায় দেখতে পান।পরে সেখানে গিয়ে আলমগীরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।
এদিকে একই দিন সকাল ১১টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ ও নয়ারচর গ্রামে বজ্রপাতের ঘটনায় মাঠে থাকা ছয়টি গরু মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে খোলা মাঠে থাকা গরুগুলোর ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই সেগুলো মারা যায়। চরকাজল পুলিশ ফাঁড়ির এসআই কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এতে স্থানীয় খামারি ও কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত খামারি ও নিহত কৃষকের পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের