![]() বাউফলের বিশেষ চাহিদাসম্পন্ন তিন ভাই পেলেন ১২ লাখ টাকা অনুদান
৭ June ২০২৬ Sunday ১১:৪১:৩৪ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() পটুয়াখালীর বাউফলে বিশেষ চাহিদাসম্পন্ন সহোদর তিন ভাই প্রায় ১২ লাখ টাকা অনুদান পেয়েছেন। কয়েকটি গণমাধ্যমে রিপন দাস (৪০), সাধন দাস (৩৮) ও নিধর দাসের (৩৭) মানবেতর জীবনযাপন নিয়ে খবর প্রকাশের পর দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ তাদের সহায়তায় এগিয়ে আসেন। প্রসঙ্গত, উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের মৃত রতন দাসের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। এদের মধ্যে এক মেয়ে ও এক ছেলে আগেই ভারতে পাড়ি জমিয়েছেন। বাকি চার ছেলের মধ্যে রিপন দাস, সাধন দাস ও নিধর দাস শারীরিক প্রতিবন্ধী। অপর ভাই সুজন দাস দিনমজুরের কাজ করেন। কয়েক দিন আগে তাদের মা মারা যান। মা মারা যাওয়ায় তিন ভাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, তিন ভাইয়ের নামে একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই অ্যাকাউন্টেই সব অনুদানের অর্থ জমা হবে। এই অর্থ দিয়ে তাদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

