Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ১:৫২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাউফলের বিশেষ চাহিদাসম্পন্ন তিন ভাই পেলেন ১২ লাখ টাকা অনুদান
৭ June ২০২৬ Sunday ১১:৪১:৩৪ PM
Print this E-mail this

বাউফলের বিশেষ চাহিদাসম্পন্ন তিন ভাই পেলেন ১২ লাখ টাকা অনুদান


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে বিশেষ চাহিদাসম্পন্ন সহোদর তিন ভাই প্রায় ১২ লাখ টাকা অনুদান পেয়েছেন। কয়েকটি গণমাধ্যমে রিপন দাস (৪০), সাধন দাস (৩৮) ও নিধর দাসের (৩৭) মানবেতর জীবনযাপন নিয়ে খবর প্রকাশের পর দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ তাদের সহায়তায় এগিয়ে আসেন।

তিন ভাইয়ের নামে আসা সাহায্য সঠিকভাবে ব্যবহারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একটি ব্যাংক হিসাব খোলেন। ওই ব্যাংক হিসাবে জমা হওয়া অনুদানের অর্থ দিয়েই তাদের ভরণপোষণ ও চিকিৎসা ব্যয় পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের মৃত রতন দাসের পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। এদের মধ্যে এক মেয়ে ও এক ছেলে আগেই ভারতে পাড়ি জমিয়েছেন। বাকি চার ছেলের মধ্যে রিপন দাস, সাধন দাস ও নিধর দাস শারীরিক প্রতিবন্ধী। অপর ভাই সুজন দাস দিনমজুরের কাজ করেন। কয়েক দিন আগে তাদের মা মারা যান। মা মারা যাওয়ায় তিন ভাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যান।
প্রতিবেশী অমিত দাস বলেন, প্রায় ৪০ বছর ধরে বিশেষ চাহিদাসম্পন্ন তিন ভাইয়ের দেখাশোনা করে আসছিলেন তাদের বৃদ্ধ বাবা-মা। খাওয়া-দাওয়া থেকে শুরু করে গোসলসহ সব কাজেই বাবা-মা সহযোগিতা করতেন; কিন্তু বর্তমানে বাবা-মা না থাকায় তিন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব এসে পড়ে অপর ভাই সুজন দাসের ওপর। আর্থিকভাবে অসচ্ছল সুজন দাস এই ভার বহন করতে পারছিলেন না। এ অবস্থায় কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশের পর দেশ-বিদেশ থেকে অনেকে সহায়তার হাত বাড়িয়ে দেন। সর্বশেষ রোববার পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা অনুদান পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, তিন ভাইয়ের নামে একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই অ্যাকাউন্টেই সব অনুদানের অর্থ জমা হবে। এই অর্থ দিয়ে তাদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com