ভোলার মনপুরায় দোকান ঘর ও বিএনপি অফিসের টিনশেড ঘরের বেড়ায় ও সাঁটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে দিনভর হট্টগোলের ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
এ সময় নিজেদের লাঠির আঘাতে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন এক যুবদল নেতা।
রোববার দুপুর সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পিটিয়ে আহত ও পুলিশ হেফাজতে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হলেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা হারুন মিরের ছেলে শফিক মির।
অপরদিকে আহত নুরনবী ছৈয়াল হলেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের নেতা।
জানা যায়, রোববার দিনভর উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নতুনবাজার এলাকায় দোকান ঘর ও বিএনপি অফিসের টিনশেড বেড়ায় ও সাঁটারে জয় বাংলা স্লোগান নিয়ে হট্টগোল শুরু হয়। পরে বাজারে আসা এক ছাত্রলীগ কর্মী শফিক মিরকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় নিজেদের লাঠির আঘাতে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন যুবদল নেতা নুরনবী ছৈয়াল।
মরপুরা উপজেলা ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রলীগের একাধিক নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। কোনো গুপ্ত সংগঠনের নেতারা এ ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ওপর দায় চাপিয়ে রাজনীতির পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা আমাদের এক কর্মীকে বিনাদোষে পিটিয়ে পুলিশে দিয়েছে। আমরা এ ঘটনায় নিন্দার পাশাপাশি হেফাজতে নেওয়া ছাত্রলীগ কর্মীর মুক্তি দাবি করছি।
এ ব্যাপারে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মাস্টার জানান, উপজেলা নেতাদের সঙ্গে আলাপ করে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুনবাজার এলাকার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)