Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রাশেদুল ইসলাম
৭ June ২০২৬ Sunday ৯:১৬:৩৩ PM
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক রাশেদুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি:
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বর্তমান ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। তিনি ১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তা।
রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজের প্রিন্সপাল পদে কর্মরত ছিলেন। এরপর গত বছরের ১৯ আগস্ট সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল পদে নিযুক্ত হন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)