Home » বরিশাল » হিজলা » ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
৭ June ২০২৬ Sunday ৬:২৮:১৯ PM
ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
মোঃ আলহাজঃ বরিশাল হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার সময় দুর্গাপুর নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলে এবং স্বজনরা। নিহত অপু সিকদার (৩৮) উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের মোঃ বাবুর সিকদারের ছেলে। তিনি গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন।
প্রায় ১৩ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।ট্রলারচালক সিদ্দিক মাঝি এবং শ্রমিক আসলামের বরাতে জানা যায়, তারা ঢাকা থেকে সিমেন্ট নিয়ে হিজলা উপজেলায় ফিরছিলেন। সন্ধ্যায় ট্রলারটি মেঘনা নদীর হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৌঁছালে ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বিকট শব্দে ট্রলারে থাকা ৪ জনের মধ্যে অপু সিকদার নদীতে পড়ে যান।
একই ঘটনায় আলমগীর সিকদার (৩২) নামের এক শ্রমিক জ্ঞান হারান। ট্রলার চালক সিদ্দিক মাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় জ্ঞানহারা আলমগীর ও সিদ্দিক মাঝিকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর পর থেকেই নিখোঁজ অপু সিকদারের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকার কারণে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)