Current Bangladesh Time
Sunday June ৭, ২০২৬ ১০:১৯ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ভান্ডারিয়া আ.লীগ নেতার চিঠি
৭ June ২০২৬ Sunday ৯:১০:২৫ PM
Print this E-mail this

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ভান্ডারিয়া আ.লীগ নেতার চিঠি


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এই নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, মিরাজুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের জনগণের মাঝে আশার সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে না লিখে পাঠানো হয়েছে ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে। মো. মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

মূলত, চিঠিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পিরোজপুর জেলায় চলমান তাদের ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা আরও এক বছর বর্ধিত করার দাবি জানানো হয়েছে।

বর্তমানে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ ধরনের চিঠি নিয়ে স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

চিঠিতে যা লেখা ছিল, ‘গত ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জনগণের প্রত্যক্ষ ভোটে দুই তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানাই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, যুগোপযোগী নির্বাচনী ইশতেহার ও সর্বোপরি সবার আগে বাংলাদেশ স্লোগানে দেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণেই দলের এই অসামান্য বিজয়। বাংলার জনগণ আপনাকে ও আপনার দলকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রধান হিসেবে আপনার এবার জনগণকে দেবার পালা। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হিসেবে শপথ গ্রহণের পর আপনার রাষ্ট্র নায়োকচিত নেতৃত্ব ইতোমধ্যে দেশের জনগণের কাছে সীমাহীন আশার সঞ্চার করেছে। আশা করছি আপনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ নিরাশ হবে না।’

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com