Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ৬:৫৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » দুধল ইউনিয়নের গোমা ব্রিজের ঢালে স*ন্ত্রা*সী হা*ম*লা
৮ June ২০২৬ Monday ৪:৩৬:৩১ PM
Print this E-mail this

দুধল ইউনিয়নের গোমা ব্রিজের ঢালে স*ন্ত্রা*সী হা*ম*লা


নিজস্ব প্রতিনিধি:

Screenshot

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য গোমা এলাকায় কথিত ‘ইউনুচ বাহিনীর’ বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সর্বশেষ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান রিবুর দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
রিবুর দাবি, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ইউনুচ খানের নেতৃত্বাধীন লোকজন তার দোকানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, মালামাল লুটপাট এবং তাকে মারধর করে। একই সঙ্গে তার জমি দখলেরও চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয়দের অভিযোগ, আবুল কাসেম খানের ছেলে ইউনুচ খানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, জমি ও বালুমহল দখল, সালিশের নামে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবাদ করলে হামলা ও হুমকির মুখে পড়তে হয় বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত ইউনুচ খানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com