![]() ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি, হাতেনাতে আটক ২
২২ June ২০২৬ Monday ৯:৩৯:২৯ PM
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীতে পণ্যবাহী বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি করার সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে কালিগঞ্জ নৌ পুলিশ। সোমবার (২২ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম সংলগ্ন ইলিশা নদী থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন: ভোলা জেলার ইলিশার কালুপুর এলাকার মো. শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো. সজিব বেপারী (২৮) এবং মো. সিদ্দিক মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৫)। কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নৌপথে পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড থামিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি হচ্ছে- এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার মেহেন্দিগঞ্জের সাদেকপুর এলাকায় ইলিশা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে নৌ পুলিশের একটি দল। এ সময় নদীর মাঝে বাল্কহেড থামিয়ে চাঁদা আদায়কালে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ভুক্তভোগী বাল্কহেডটির সুকানি আলম জানান, তাদের বাল্কহেডটি মেহেন্দিগঞ্জের ইলিশা নদী পার হচ্ছিল। এ সময় একটি স্পিডবোটে করে কয়েকজন ব্যক্তি এসে তাদের গতিপথ রোধ করে এবং চাঁদা দাবি করে। একপর্যায়ে ঘটনাস্থলে নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ চক্রের অন্য সদস্যরা স্পিডবোট নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে বাকি দুইজনকে বাল্কহেডের শ্রমিকরা ধরে পুলিশে সোপর্দ করেন। কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে বাল্কহেডের সুকানি আলম বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নৌপথে সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি রুখতে নৌ পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই টহল ও অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

