Current Bangladesh Time
Tuesday October ২৭, ২০২৬ ৮:৪০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি, হাতেনাতে আটক ২
২২ June ২০২৬ Monday ৯:৩৯:২৯ PM
Print this E-mail this

ইলিশা নদীতে বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি, হাতেনাতে আটক ২


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জের ইলিশা নদীতে পণ্যবাহী বাল্কহেড থামিয়ে চাঁদাবাজি করার সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে কালিগঞ্জ নৌ পুলিশ।

সোমবার (২২ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম সংলগ্ন ইলিশা নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: ভোলা জেলার ইলিশার কালুপুর এলাকার মো. শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো. সজিব বেপারী (২৮) এবং মো. সিদ্দিক মাঝির ছেলে মো. মাইন উদ্দিন মাঝি (৩৫)।

কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, নৌপথে পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড থামিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি হচ্ছে- এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার মেহেন্দিগঞ্জের সাদেকপুর এলাকায় ইলিশা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে নৌ পুলিশের একটি দল। এ সময় নদীর মাঝে বাল্কহেড থামিয়ে চাঁদা আদায়কালে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

ভুক্তভোগী বাল্কহেডটির সুকানি আলম জানান, তাদের বাল্কহেডটি মেহেন্দিগঞ্জের ইলিশা নদী পার হচ্ছিল। এ সময় একটি স্পিডবোটে করে কয়েকজন ব্যক্তি এসে তাদের গতিপথ রোধ করে এবং চাঁদা দাবি করে। একপর্যায়ে ঘটনাস্থলে নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ চক্রের অন্য সদস্যরা স্পিডবোট নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে বাকি দুইজনকে বাল্কহেডের শ্রমিকরা ধরে পুলিশে সোপর্দ করেন।

কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুজনের বিরুদ্ধে বাল্কহেডের সুকানি আলম বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নৌপথে সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি রুখতে নৌ পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই টহল ও অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
বরিশাল মহানগরে বাড়ছে থানার সংখ্যা, হচ্ছে আরও চারটি
চাঁদাবাজি বন্ধে শিগগিরই নতুন আইন আসছে : আইজিপি
বরিশাল শিশু হাসপাতাল: নির্মাণের নয় বছর পরও তালাবদ্ধ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com