![]() আইন পরীক্ষায় বেআইনী কাজ: ছাত্রলীগ নেতা মঈন তুষার বহিস্কার
৮ December ২০১২ Saturday ৩:৩০:৫৬ PM
জানাগেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ল’ পরীক্ষার শেষ বর্ষের ‘অপরাধ আইন ও ফৌজধারী কার্যবিধি’ বিষয়ের পরীক্ষা চলার সময় অনার্স ভবনের দ্বিতীয় তলায় ২০২ নং কক্ষে পরিদর্শনের আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহামুদ। তিনি ছাত্রলীগ নেতা মঈন তুষারকে বই কেটে নকল করতে দেখে হল থেকে বের করে দেন। তবে এসব ঘটনা অস্বীকার করে ভিপি মঈন তুষার আমাদের বরিশাল ডটকমকে বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ভাল হয়নি তাই নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা হল থেকে তিনি বেরিয়ে এসেছেন। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক। তিনি জানান, ম্যাজিস্ট্রেট হলে এসে মঈন তুষারকে নকলসহ আটকের পর হল থেকে বের করে দেন এবং বহিস্কার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহামুদ জানান, পরীক্ষা হলে নকল করার অপরাধে আইনে যে শাস্তির বিধান রয়েছে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল :: আইন পরীক্ষায় বেআইনী কাজ করায় সরকারি বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অস্থায়ী ছাত্র কর্মপরিষদের মেয়াদোত্তির্ণ ভিপি মঈন তুষারকে পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে বের করে দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর শনিবার বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।