Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৫:৪৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » আইন পরীক্ষায় বেআইনী কাজ: ছাত্রলীগ নেতা মঈন তুষার বহিস্কার
৮ December ২০১২ Saturday ৩:৩০:৫৬ PM
Print this E-mail this

আইন পরীক্ষায় বেআইনী কাজ: ছাত্রলীগ নেতা মঈন তুষার বহিস্কার


বরিশাল :: আইন পরীক্ষায় বেআইনী কাজ করায় সরকারি বিএম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও অস্থায়ী ছাত্র কর্মপরিষদের মেয়াদোত্তির্ণ ভিপি মঈন তুষারকে পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে বের করে দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর শনিবার বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানাগেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ল’ পরীক্ষার শেষ বর্ষের ‘অপরাধ আইন ও ফৌজধারী কার্যবিধি’ বিষয়ের পরীক্ষা চলার সময় অনার্স ভবনের দ্বিতীয় তলায় ২০২ নং কক্ষে পরিদর্শনের আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহামুদ। তিনি ছাত্রলীগ নেতা মঈন তুষারকে বই কেটে নকল করতে দেখে হল থেকে বের করে দেন।

তবে এসব ঘটনা অস্বীকার করে ভিপি মঈন তুষার আমাদের বরিশাল ডটকমকে বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ভাল হয়নি তাই নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা হল থেকে তিনি বেরিয়ে এসেছেন।

তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক। তিনি জানান, ম্যাজিস্ট্রেট হলে এসে মঈন তুষারকে নকলসহ আটকের পর হল থেকে বের করে দেন এবং বহিস্কার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহামুদ জানান, পরীক্ষা হলে নকল করার অপরাধে আইনে যে শাস্তির বিধান রয়েছে তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদনা: বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com