" />
AmaderBarisal.com Logo

র‍্যাবের হাতে গ্রেপ্তার বাউফলের ডাকাত বাচ্চু সরদার


আমাদেরবরিশাল.কম

১ July ২০২৬ Wednesday ৩:৪৩:৩১ PM

অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলের আদাবড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় বাচ্চু সরদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। মঙ্গলবার (৩০ জুন) রাতে বরিশাল সদর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাচ্চু সরদার (৩৫) বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আয়নাবাজ এলাকার মো. আলম সরদারের ছেলে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ আগস্ট বাউফলের আদাবড়িয়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় বাউফল থানায় একটি মামলা করা হয়। বাচ্চু সরদার ওই মামলার এজাহারনামীয় অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ এর সদস্যরা।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, র‍্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। আসামিকে বাউফল থানায় নিয়ে আসার জন্য পুলিশ টিম পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।