Home » পটুয়াখালী » বাউফল » র্যাবের হাতে গ্রেপ্তার বাউফলের ডাকাত বাচ্চু সরদার
১ July ২০২৬ Wednesday ৩:৪৩:৩১ PM
র্যাবের হাতে গ্রেপ্তার বাউফলের ডাকাত বাচ্চু সরদার
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলের আদাবড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় বাচ্চু সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। মঙ্গলবার (৩০ জুন) রাতে বরিশাল সদর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাচ্চু সরদার (৩৫) বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আয়নাবাজ এলাকার মো. আলম সরদারের ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ আগস্ট বাউফলের আদাবড়িয়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় বাউফল থানায় একটি মামলা করা হয়। বাচ্চু সরদার ওই মামলার এজাহারনামীয় অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮ এর সদস্যরা।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, র্যাবের অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তারের বিষয়টি আমরা জেনেছি। আসামিকে বাউফল থানায় নিয়ে আসার জন্য পুলিশ টিম পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী