Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ১২:৫৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা
২ July ২০২৬ Thursday ৫:৩৯:২৬ PM
Print this E-mail this

পটুয়াখালীতে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলায় রিপন কাজীনামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের গগনখা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রিপন কাজীর (৩৮) বাড়ি সদর উপজেলার মরিচবুনিয়া ও আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সীমান্তবর্তী কালীবাড়ি গ্রামে। তার বাবার নাম মিজানুর রহমান কাজী। নিহত রিপন গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।

রিপনের মা ও ভাই অভিযোগ করেন, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে রিপনের চাচাত ভাইয়েরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। হামলাকারীদের সঙ্গে তার বাবা মিজানুর রহমান কাজীও ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাত ভাই রাজীব কাজী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আমি ও রিপন গগনখা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলাম। পথে ফারুক মাস্টারের বাড়ির সামনে পৌঁছলে চাচাত ভাই রাসেল কাজী মোটরসাইকেল থামিয়ে কথা বলতে আসেন। এ সময় হঠাৎ রাসেল, রিফাত (২৬), সোহাগ (৪২), রাহাত (২৯) এবং রিফাতের খালাত ভাই পলাশসহ ৭–৮ জন ধারাল অস্ত্র নিয়ে রিপনের ওপর হামলা চালান। হামলাকারীদের সঙ্গে রিপনের বাবা মিজানুর রহমানও ছিলেন।

রাজীব আরও বলেন, প্রাণে রক্ষা পেতে আমি পাশের একটি খালে ঝাঁপ দিয়ে দিই। অপর পারে উঠে চিৎকার করতে থাকি। পরে পরিবারের সদস্যরা এসে রিপনকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রাব্বী কাজী (২৭) অভিযোগ করেন, তার বড় ভাই রিপন কাজী গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে চাচাত ভাই রিফাত কাজী একই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। স্থানীয় রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। এ ছাড়া তাদের বাবা মিজানুর রহমান কাজী একাধিক বিয়ে করায় বাড়ির জমিজমা বিক্রি করছিলেন। চাচাত ভাইয়েরা কম দামে জমি কেনার উদ্দেশে বিয়ে করতে তাকে উৎসাহ দিতেন। এসব বিষয় নিয়েও দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর মিজানুর রহমান কাজী ও অন্য অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে আছেন। ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com