Current Bangladesh Time
Thursday July ২, ২০২৬ ৭:১০ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ
২ July ২০২৬ Thursday ৫:২৪:২১ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে পূর্বশত্রুতার জের ধরে জহিরুল শিকদার (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।নিহত উপজেলার ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ  শিকদারের ছেলে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার দুজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সিন্টু শিকদার, শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদারদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।ওই শত্রুতার জের ধরে বুধবার সকাল ১১টায় উভয় পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে বুধবার রাতে জহিরুলকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মনি বেগম বাদী হয়ে সেন্টু শিকদারকে এক নম্বর আসামি করে চারজনের নাম উল্লেখপূর্বক থানায় একটি হত্যা মামলা করেছেন।

নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেন, ‘আমার ভাইকে আসামিরা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে রাস্তার ওপরে ফেলে রেখে যায়।ওই দিন সকালে ঝামেলা হয়েছিল তা স্থানীয়রা মীমাংসা করে দেন। কিন্তু রাতেই তারা আমার ভাইকে ওরা হত্যা করেছে।’

নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বলেন, ‘আমার স্বামীকে একই এলাকার সেন্টু শিকদার, শান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার রাতে ডেকে নিয়ে হত্যা করে। আমি এই হত্যাকারীদের বিচার চাই। আমার স্বামীর কি অপধার ছিল? কেন তাকে হত্যা করা হলো?’

আগৈলঝাড়া থানা ওসি মো. মাসুদ খান বলেন, ‘নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বাদী হয়ে চারজনের নামে একটি হত্যা মামলা করেছেন।ওই মামলার এজাহারভুক্ত ছোট বাসাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২২) ও মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com