Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৫:০০ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার
২ July ২০২৬ Thursday ৪:১৪:০৯ PM
Print this E-mail this

কাউখালীতে গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ মো. বাবু হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে কাউখালী থানার এসআই (নিঃ) মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও এএসআই (নিঃ) মো. খায়রুল হাসানের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাবু হাওলাদারের পৈত্রিক বাগানে অভিযান চালিয়ে প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির কাঁচা পাতা ও মূলসহ ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা গাছটির চাষাবাদ করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গাঁজাগাছসহ মো. বাবু হাওলাদারকে কাউখালী থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com